জীবন বদলে দেওয়ার অনুপ্রেরণামূলক উক্তি || Heart Touching Motivational Quotes in Bangla | Motivational Quotes
দুটি কারণে মানুষের পতন হয়
১.অতিরিক্ত আরাম প্রিয় জীবন
২.ঝুঁকি নিতে ভয় পাওয়া।
কিছু বিশ্বাস জীবনকে বদলে দেয়
আর কিছু বিশ্বাস জীবনকে নিঃশেষ করে দেয়।
পয়েন্টে পয়েন্টে কথা বলে
কিছু মানুষ জয়েন্টে জয়েন্টে ব্যথা দেয়।
যাদের বয়স ১৫থেকে ২৮ তারা
কথাগুলো অবশ্যই মনে রাখবেন
১.বাইক বা কার যাই চালাবেন সাবধানে চালাবেন
২,সুন্দরী মেয়েদের পিছনে না ঘুরে
ক্যারিয়ার গঠনে মন দিন
৩.বন্ধদের সাথে হাসি তামাশা করবেন
ততোই সময় নষ্ট করবেন
৪.রবের ওপর বিশ্বাস রাখুন ভালো কিছু হবেই
৫.যেকোনো নেশা থেকেই
দূরে থাকুন সেটা মেয়েই হোক না কেন
৬.আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা বুঝতে শিখুন।
উচ্চশিক্ষা আর সুশিক্ষা এক না
প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষত্ব।
খালি কলসি বাজে বেশি ভরা কলসি বাজে না
রূপ নাই মেয়ের সাজন বেশি রূপের মেয়ে সাজে না।
কাউকে ভালোবাসার হাজার পদ আছে
কিন্তু তাকে ভোলার কোন পথ নেই।
যে বলে অমুক ভালো না তমুক ভালো না
আসলে সে নিজেই নিজেই তো ভালো না।
নিজের বোনের জন্য যেমন ছেলে চান
অন্যকারো বোনের জন্য তেমন হয়ে যান।
আঘাত পেতে পেতে একটি নরম মনের মানুষ
একদিন পাথরের চেয়েও বেশি কঠিন হয়ে যায়।
পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস কী জানেন
তা হলো মানুষের মন
যাকে কোন কঠিন বস্তু দিয়ে আঘাত করতে হয় না
দুঃখের পরশ পেলে এমনিতেই ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়।
আজকাল মানুষ চেনা বড় দায় প্রয়োজন হলে কাছে টেনে নেয়
প্রয়োজন ফুরালে দূরে ঠেলে দেয়।
যারা ছিনিয়ে খায় তাদের কখনো পেট ভরে না
যারা বিলিয়ে খায় তারা কখনো উপোস থাকে না।
প্রতিটা মানুষের দুটো গল্প থাকে
একটা সে সবাইকে শোনায়
আর একটা সে সবার থেকে লুকায়।
সময় বলে দেয় কে কার কতটা আপন
সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয় জন সবার
সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু কে বা স্বার্থপর।
ট্যাপ বন্ধ করেল শুধু ট্যাপ বন্ধ হয়
পানি নয় ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হয় সময় নয়
প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপ নিভে যায় আলো নয়।
মিথ্যা আড়াল করলে মিথ্যা লুকায় সত্য নয়
ভালোবাসলে ভালবাসা পাওয়া যায় ঘৃণা নয়
দান করলে বড়লোক হওয়া যায় গরিব নয়।
জীবনের সমস্যা থাকবেই মনকে শান্ত রাখলে
জ্ঞান আর বিবেক বাড়বে
আর বেশি চিন্তা করলে নিজের শরীরটা বহন করে হয়ে দাঁড়াবে।
যদি তুমি বাজ পাখির মতো উড়তে চাও
তাহলে তোমায় পায়রার সঙ্গ ছাড়তে হবে।
ক্ষমা বারবার করা যায়
বিশ্বাস বারবার করা যায় না।
আমরা যা চাই তা পাই না
আর যা পাই সময় থাকতে তার মূল্য বুঝিনা।
সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে
সম্মান দিলে সম্মান পাবে
আসলে কথাগুলো শুনতে ভালো লাগে
বাস্তবে ভালোবাসা দিলে সস্তা ভাবে
আর সম্মান দিলে বোকা ভাবে।
খুব বেশি প্রয়োজন না হলে
কেউ কাউকে মনে রাখেনা।
একই পানির বোতল দেখবে
রাস্তার ধারের দোকানে ১০ টাকা
আবার কোনো হোটেলে ৩০ টাকা
এয়ারপোর্টে আবার সেই বোতলেরই দাম ৫০ টাকা।
একই বোতল একই জিনিস তবুও যা পার্থক্য গড়ে দেয়
সেটা হলো সেটার অবস্থান বা জায়গা।
এক এক জায়গায় এর গুরুত্ব একেক রকম
ঠিক এমনই যদি তোমার মনে হয় যে তোমার গুরুত্ব নাই
সস্তা ভাবছে সবাই।
তাহলে জায়গাটা পরিবর্তন করো
তাদের ছেড়ে এমন জায়গায় যাও
যারা কিনা তোমার গুরুত্ব বোঝে
মনে রেখো তুমি সস্তা নও তুমি সবচেয়ে দামি।
প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়
আর প্রতিটি শিক্ষায় একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়।
কিছু মানুষ আছে যারা কোন অপরাধ না
করেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে।
মনে রাখবেন গলা জড়িয়ে ধরলেই সবাই বন্ধু হয় না।
মায়া জিনিসটা খুবই মারাত্মক তবে
চেহারার মায়ার থেকে
কথার মায়া আরো বেশি মারাত্মক।
টাকা এখনকার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ
টাকা থাকলে বন্ধুত্ব ভালোবাসা পরিবার সবাই তোমার পাশে থাকবে
শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব।
যাদেরকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে
একটা সময় তাদের কাছেই আমরা গুরুত্বহীন হয়ে যাই।
কুকুর পুষলে মর্ডান আর গরু ছাগল পষলে গেয়ো
ভুত এটা যারা ভাবেন তারা দয়া করে কুকুরের দুধের চা খাবেন।
বাবার পেশা নিয়ে লজ্জিত হলে
শিক্ষার ঘাটতি আছে।
সব শেষ বলতে কিছু হয়না মনে রাখবে
ঝড়ে পড়া ফল থেকেও
অনেক সময় নতুন গাছের জন্ম হয়।
বাড়ি ফিরে সবার প্রথমে প্রশ্ন মা কোথায়
হতে পারে মায়ের সাথে কোন কাজ নেই
কিন্তু মাকে দেখার পর আলাদা একটা শান্তি আসে
সেটা বলে বোঝানো যাবে না।
সময় থাকতে যাকে মূল্য দিবে না
সময় ফুরোলে তার নাগাল আর চাইলেও পাবে না
কারণ আত্মসম্মান সবারই আছে।
যদি সময়ের সাথে সাথে ভালোবাসা কমতে থাকে
তাহলে বুঝতে হবে সেটা কখনোই ভালোবাসা ছিলো না
সেটা ছিল ক্ষণিকের ভালো লাগা মাত্র।
প্রতিটি মানুষের ভুলতে না পারার একটা অধ্যায় থাকে
একটা বিশ্বাসযোগ্য বন্ধু রক্তের সম্পর্ককেও হার মানায়।
আমার দুঃখগুলো তাকে স্পর্শ করতে পারে না
এটা ভেবেই আমার আরো বেশি দুঃখ বোধ হয়।
মানুষ তখনই স্থির হয়ে যায়
যখন সে জেনে যায়
সে যা চেয়েছে তা কখনোই সে পাবে না।
দূরত্ব কোন সম্পর্ক ভাঙ্গেনি
কিন্তু নীরবতা অনেক সম্পর্ক ভেঙে দিয়েছে।
জীবন অভিজ্ঞতা থেকে বলছি
একা থাকবেন ততো ভালো থাকবেন।
সব ইচ্ছে কি আর পুরণ হয়
মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয়।
জীবনে কিছু জিনিস ফিরিয়ে আনা যায় না
যেমন ফেলে আসা সময় বলে ফেলা কথা
হারিয়ে যাওয়া বিশ্বাস আর থেমে যাওয়া নিঃশ্বাস।
অধিকার কেড়ে নেওয়া মানুষ
কখনোই অধিকার হারানো
মানুষটার যন্ত্রণা বুঝতে পারেনা


Post a Comment