•Story:- Emotional Kichu Kotha 2021•Writer:- Nasir Hossain
•Script:- Nasir Hossain•Present By:-SadstatusBD
•Thumbnail Edit:- Nasir Hossain
Emotional Kichu Kotha 2021
স্বার্থপর ও ইগনোর এই শব্দ দুটো
জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ
ভালো থাকার জন্য এই শব্দ দুটোর
ভূমিকা অসীম।।
তুমি তখন থেকেই ভালো থাকবে
যখন থেকে তুমি স্বার্থপর হওয়া ও
ইগনোর করতে শিখে যাবে
তুমি ভালো নেই এর জন্য তুমি নিজেই দায়ী।।
তুমি কেন ভালো নেই যদি এর কারন খুজতে যাও
তাহলে দেখবে কেউ
তোমাকে অবহেলা করেছে।।
এড়িয়ে চলছে তোমার
মাথার ওপর বিশাল স্বার্থের
বোঝা দিয়ে রেখেছে।।
অথচ তুমি না পারছো তাদের ইগনোর করতে
আর না পারছো নিজের স্বার্থ তাদের ওপর চাপিয়ে দিতে।।
খেয়াল করলে তুমি দেখবে
তোমাকে ইগনোর করে কিংবা
তোমার উপর স্বার্থ রেখে তারা
কিন্তু দিব্যি সুখে আছে শুধু তুমি অসুখী।।
কারণ তুমি ইগনোর করতে পারোনা
স্বার্থপর হতে জানো না।।
সব সময় দাঁতের দাগ রেখে
মুখ বুজে সব কিছু সহ্য করতে নেই
মাঝে মধ্যে না বলতে হয় বেঁচে থাকতে হলে
না বলতে শিখতে হয় এড়িয়ে চলতে হয়।।
খুব বেশি আঘাত পেলে মুখ
দিয়ে ইচ্ছামত ধুয়ে দিতে হয়
তাহলে তুমি ভালো থাকবে।।
অবহেলা শুধু শব্দ নয়
এর আরেক নাম যন্ত্রনা
যে তোমাকে অবহেলা করে
তুমিও তাকে অবহেলা করো।।
যে তোমাকে এড়িয়ে চলে
তুমিও তাকে এড়িয়ে চলো।।
কাছে পাবার আশায় যদি
বারবার সামনে যেতে চাও
বিনিময়ে শুধু কষ্টই পাবে।।
যে তোমাকে বোঝেনা
তাকে বুঝতে যেওনা।।
যে তোমাকে সহ্য করতে পারে না
তার কাছে হাসির পাত্র হওনা।।
ব্যক্তিত্ব বড় মূল্যবান
শুধু শুধু কেন ভুল মানুষের জন্য
নিজের প্রবৃত্ত আবেগকে বিলিয়ে দিচ্ছ
আবেগ বড় দামী।।
ভুল মানুষটাকে সব আবেগ বিলিয়ে দিলে
আসল যে মানুষটা আসবে তাকে কি দেবে
যাকে তুমি দেখতে পারো না
তাকে সবকিছু থেকে ব্লক করে দাও।।
Emotional Kichu Kotha 2021
যে তোমাকে দেখতে পারে না
তাকে এড়িয়ে চলো তুমি ভালো থাকবে
সত্যি বলছি ভালো থাকবে।।
ভুল মানুষকে বিদায় দিয়ে
শুধু ঘুরে ফিরে চারপাশে তাকাও
দেখবে শতশত মানুষ তোমার
পথ চেয়ে বসে আছে।।
জীবনে ভালো থাকার
জন্য স্বার্থপর হওয়া ও ইগনোর করতে
শেখাটা যে কতটা গুরুত্বপূর্ণ।।

Post a Comment